মোঃ ইমরুল আহসান
১৪ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তান এর ০২টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচ এর ১ম টি-২০ ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচ পরিদর্শনে ছিলেন মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিসিবি এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । স্টেডিয়ামের ভিতরে এবং বাহিরে ডিউটিতে নিয়োজিত ছিলেন এসএমপি পুলিশ এর চৌকস পুলিশ টিম, বোম ডিসপোজাল টিম এবং সাইবার ইউনিট। পুলিশ কমিশনার স্টেডিয়ামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন।
