মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার আদমদীঘিতে চেক ডিজঅনার (এন.আই.এ্যাক্ট) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমদাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের শখের আলীর ছেলে। গত সোমবার (৭ এপ্রিল) বিকেলে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের এনামুল হকের বিরুদ্ধে ইসলামি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ২০২৪ সালের ১১ নভেম্বর বগুড়ার যুগ্ম জেলা দায়রা জজ আদালত কর্তৃক এনামুল হককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ ৮৮ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের দন্ড প্রদান করে আদেশ দেন। সাজাপ্রাপ্তের পর থেকে সে পলাতক ছিল। গত সোমবার বিকেলে আদমদীঘি থানার এএসআই আমিনুল ইসলাম পলাতক আসামী এনামুল হককে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান. গ্রেপ্তারকৃতকে পরদিন মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *