সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ শম্ভুগঞ্জে এলাকায় আলতাব আলী হত্যার মূল আসামী রাসেল বাহিনীর প্রধান রাসেল অস্ত্রসহ গ্রেফতার করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ।

ময়মনসিংহে গত ২১ মে রাতে শম্ভুগঞ্জ দোকানদার মাইন উদ্দিন মানু কে মারধর করছিলো রাসেল খান ইমন । ঘটনার সময় পাশদিয়ে আলতাব আলী (৬১) নামাজ পড়ে যাচ্ছিলেন। ইমনকে মারধর করতে বাঁধাদিলে ইমন তার হাতে থাকা একনলা বন্ধুক দিয়ে আলতাব আলীকে গুলি করে তার ডান পায়ে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ব্যাক্তির ছেলে মোঃ আশিকুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই দেবাশীষ সাহা নেতৃত্বে একটি টিম ২৪ মে রাত ১২ টার পর কিশোরগঞ্জ করিমগঞ্জ সাতারপুল বৌলাই এলাকা থেকে সন্ত্রাসী রাসেল কে গ্রেফতার করে। আসামী রাসেল খান ইমন (২৭) চরকালীবাড়ী গ্রামের জহুর আলীর ছেলে । গ্রেফতারের পর ইমন জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছে। আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে। হত্যা ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা পিপিএম, বিপিএম এর নির্দেশনায় কোতোয়ালী থানার ইনচার্জ মাইন উদ্দিন, ইন্সপেক্টর তদন্ত ওসি আনোয়ার হোসেন, এসআই দেবাশীষ সাহা সহ ৫ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছেন । শুক্রবার ২৪ মে দুপুরে কোতোয়ালী মডেল থানায় মুল আসামীকে গ্রেফতারে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুল ইসলাম ফকির ।
মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহতি থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *