মো:সজীব আল হাসান
একটি সংবাদ সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং সবকিছু বিশ্লেষণ করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করতে একজন পেশাদার সাংবাদিককে কতটা সময়, শ্রম ও মেধা ব্যয় করতে হয়, তা কেবল প্রকৃত সাংবাদিকরাই জানেন।

অথচ দুঃখজনকভাবে কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে দালালি, চামচামি, ব্যক্তিস্বার্থ হাসিল এমনকি নিজেদের অপরাধ আড়াল করে ভালো মানুষ সাজতে চেষ্টা করেন। কেউ কেউ অপরাধীদের অপকর্ম ঢাকতেও সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেন।

মনে রাখতে হবে, সাংবাদিকতা দালালি কিংবা অপরাধ আড়ালের হাতিয়ার নয়; এটি সত্য প্রকাশ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মহান পেশা।

শুধু সাংবাদিক পরিচয় দিলেই সাংবাদিক হওয়া যায় না; এর জন্য প্রয়োজন সততা, পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়বদ্ধতা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *