মোঃ ইমরুল আহসান
দেশের বিভিন্ন অঞ্চলের এসএসসি উত্তীর্ণ ৩৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ০৫ আগস্ট ২০২৩ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ১০০ (এক শত) জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী সশরীরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি। বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ও ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা হোসেন, কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার এবং কর্পোরেট বিভাগের এসইভিপি আমজাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোঃ সামছুদ্দোহা (শিমু)।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *