মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার
আসন্ন ১ নং মইলাকান্দা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ সফল করতে সকলের দোয়া, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আহ্বায়ক পদপ্রার্থী মোঃ বাহার উদ্দিন দুদু।
তিনি বলেন, “বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমি বারবার মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তারপরও দল ছেড়ে যাইনি, মাঠ ছেড়ে যাইনি।
তিনি আরও বলেন, আমি গৌরিপুর উপজেলা বিএনপির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ১ নং মইলাকান্দা ইউনিয়ন বিএনপি এবং সাবেক সভাপতি ১ নং মইলাকান্দা ইউনিয়ন কৃষকদল হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের সাথে আছি।
কর্মী সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ১ নং মইলাকান্দা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন আমাদের ১৭ বছরের লড়াই সংগ্রামের ফসল। এই সমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করবো মইলাকান্দা ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ।
এসময় তিনি *বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের* হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে কর্মী সমাবেশে যোগদানের আহ্বান জানান।
