নিজস্ব প্রতিবেদক
অদ্য ০৬/০৪/২০২৩ ইং তারিখ সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়,হবিগঞ্জ জনাব মোঃ আতাউর রহমান স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,হবিগঞ্জ কর্তৃক আয়োজিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর মডেল থানাধীন বড় বহুলা বাইপাস রোডস্থ মেসার্স আল-মদিনা স্টোর এর সামন থেকে ০২ নং বড় বহুলা নিবাসী মোঃ জিলু মিয়ার ছেলে মোঃ শিবলু মিয়া (২০) ও বড় বহুলা নিবাসী তাজুল ইসলামের ছেলে মোঃ জাবেদ হোসেন (২৩) কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।
