আব্দুল্লাহ আল মামুন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী আলোচনা সভা মাছের পেনা অবমুক্তকরণ পালিত হয়।
বুধবার দুপুরে (৩১ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মনি মৎস্য অফিসার সামসুজ্জামান এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসের শাহরিয়ার জাহেদী( মহুল)
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম টিপু মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন খাতুন,
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু শাখার সভাপতি জাভেদ হাসান আক্তার সহ বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তাও কর্মচারীবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা সম্মানীয় স্মারক তুলে দেন কামাল মল্লিক, আব্দুল্লাহ আল মামুন ও মোঃ নজরুল ইসলাম দের মাঝে।

অনুষ্ঠানটি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *