মোঃ ইমরুল আহসান
আগ্নেয়াস্ত্র রাখায় মার্কিন সিনেটরকে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। যদিও এটাকে তিনি অনিচ্ছাকৃত ভুল হিসেবে আখ্যা দিয়েছেন।শনিবার এ মার্কিন সিনেটরকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে লাইসেন্স ছাড়াই অস্ত্র বহন করার অভিযোগ করা হয়েছে। দেশটির আইনানুসারে এ ধরনের আগ্রেয়াস্ত্র বহন করার জন্য ১৪ বছরের জেল ও ১২ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
পাবলিক ব্রডকাস্টার আরটিএইচকে জানিয়েছে, সোমবার এ মার্কিন সিনেটরকে সা টিন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আদালত তাকে জামিন দিয়েছেন।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, আটক ওই মার্কিন সিনেটরের নাম স্পিফেন জে উইলসন। তিনি নিজের ব্রিফকেসে পিস্তল থাকার বিষয়টি বুঝতে পারেননি। পাঁচ সপ্তাহের ছুটিতে নিজ স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি এশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে বেরিয়েছেন।
