নালিতাবাড়ী প্রতিনিধি

“পরিবেশবাদী সংগঠন সেইভ দ্যা নেচার অব বাংলাদেশ” নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক রবিউল ইসলাম মন্ডলকে এবং সদস্য সচিব মনোয়ারক হোসেন নিযুক্ত হয়েছে।

পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীব বৈচিত্র রক্ষায় লড়াকু “সংগঠন সেভ দ্য নেচার অব বাংলাদেশ” শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাংবাদিক রবিউল ইসলাম মুন্ডলকে আহ্বায়ক,যুগ্ম আহ্বায়ক মোঃ রাজা মিয়া এবং মনোয়ার হোসেনকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন করা হয়েছে।
শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী আলম রনি ও সাধারণ সম্পাদক মোঃ রেজুয়ানুল ইসলাম (রাশেদ) আগামী এক (১) বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন।

২৭ আগষ্ট বিকেলে “সেইভ দ্যা নেচার অব বাংলাদেশ” শেরপুর জেলা কার্যালয়ে জেলা সভাপতি মেহেদী আলম রনি ও সাধারণ সম্পাদক মোঃ রেজুয়ানুল ইসলাম (রাশেদ) নালিতাবাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম মুন্ডল ও সদস্যসচিব মনোয়ার হোসেন এর হাতে এ কমিটির অনুমোদনপত্র তোলে দেন।

আহ্বায়ক রবিউল ইসলাম মুন্ডল বলেন,আমরা প্রকৃতিকে ভালোবাসি,আমাদের দেশকে ভালোবাসি তাই এদেশের প্রকৃতি রক্ষায় সেইভ দ্যা নেচার অব বাংলাদেশ এর মাধ্যমে কাজ করে যেতে চাই।

সদস্যসচিব মনোয়ার হোসেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য পৃথিবী উপহার দিতেই আমাদের এ আন্দোলন সেইভ দ্যা নেচার অব বাংলাদেশের সাথে করে যেতে চাই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *