মোঃ ইমরুল আহসান
রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় অন্য সাধারণ ভোটারের মতো শেখ হাসিনাকেও প্রমোশনীয় কালি দিয়ে তার আঙুলে মার্ক করে দেওয়া হয়।

ভোট দেওয়ার আগে ও পরে প্রধানমন্ত্রী সব নির্বাচনী কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন।

শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানাও সিটি কলেজের ভোটকেন্দ্রে যান। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টায় আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *