আমি ও তুমি
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ )

চলে এলাম খুব সুন্দর ও নির্জন দ্বীপে
একাকীত্ব বাঁধে বাসা আমার মনে।
চারদিকে অজস্র শান্ত ও সুন্দর তরঙ্গে
অসাধারণ পাখির সুরে ও বৃক্ষরাজীর
পাতায় পাতায় ঘর্ষণে
অপূর্ব সুমধুর সুর সৃজনে
শুনে বিমোহিত আমি এ ভূবণে ।
অভিভূত আমি আছি প্রকৃতির আবরনে।
পরম উচ্ছসিত নয়নে দেখি চারপাশ
মনে হয় এই যেন আমার আবাস ।
কিছুক্ষণ পরে আসি অপরুপ ও শৈল্পিক কাননে
দেখি তোমাকে মুগ্ধতার লোচনে।
আছি দাঁড়িয়ে খুব সুন্দরী ও আকর্ষণীয় রমনীর সামনে
সাদা জামা ও নীল ওড়না পড়নে।
এতো সুন্দর নারী দেখি নাই জীবনে
উৎফুল্ল আমি তোমার প্রতি আকর্ষণে।
চেয়ে থাকি তোমার দিকে এক দৃষ্টিতে
ধন্য আমি এ সুন্দর ধরনীতে।

রয়ে যায় তোমার প্রতি আমার অকৃত্রিম নিগূঢ় ভালোবাসা
দেখি আমার প্রতি তোমার অনুরাগের সুপ্ত ভাষা !

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *