পাহাড়ে তুমি
মোঃ সারোয়ার জাহান( সোহাগ)
এক বিকেলে হেটে চলি অপরুপ পাহাড়ে
যেতে থাকি নয়নাভিরাম ঝর্ণার ধারে।
লাখো বৃক্ষের সৌন্দর্য ছাড়িয়া আরো শোভময়তা দেখি মহাকাশ ভেদিয়া।
হাজারো হরেক বিহগের কিচির মিচিরে
অজস্র সুমধুর পাখির সুরে
গেয়ে যায় গান এ সুন্দর মহীধরে।
খুব সুন্দর ঝর্নার সুচারু যাদুতে পাখিরা গেয়ে যায় ছন্দময় মায়াতে
কেন তুমি এতো সুন্দর এ ধরাতে?
দেখি চারুতা তোমার অপূর্ব চিকুরে
তাকিয়ে থাকি তোমার অপলক ধরে।
মুগ্ধ আমি দেখি তোমার শোভাময় তাতে
দেখি তোমাকে আমার প্রেমের ভাষাতে।
দেখি উচ্ছাস তোমার বদনে
উদ্বেলিত আমি তোমারই মিস্টি গানে।
তাকিয়ে থাকি অপলক নীল গগনে
পরম সৌন্দর্য যেন দেখি নীল গগনে।
যদি শুনে যেতাম তোমার গান আবহমানে!
ধন্য হতাম আমি নিরন্তরে
দেখতো সবাই এ প্রেম যেন অমরে ।
