আমি ও ঝর্না
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ )
চারপাশে অন্যায় অত্যাচারে হিংসা আর পাপাচারে হারিয়ে যাই হতাশার চরম আঁধারে।
নিরাশা , ক্লান্তি
,অবসাদ ও মেকি কোলাহলে তপ্ত হৃদয়ে রক্তমাখা অনলে বেরিয়ে পরি ক্লান্ত মনে কোন এক প্রহরে । ছুটে যাই অপরূপ ঝর্নার ধারে, চিৎকার করে ঝর্না কে বলি , “চরম অবসাদ,
হতাশা আর অবিচারে চলে আসি তোমার ই কাছে অধরা শান্তির খোঁজে । ” ঝর্না বললো ,
পরম অপরূপ আবেশে আছে বসে চলে যাও তার কাছে সৌন্দর্য আর অনন্ত ভালোবাসার খোঁজে । “
