নিরব হাসান
ময়মনসিংহ কিছু মানুষ যেখানে নিজের আখের গোছানোর জন্য রাজনীতিকে বলির পাঠা হিসেবে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়তে ব্যস্ত ঠিক সেই সময়েই সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করা মানুষও নেহাত কম নয়। তেমনি একজন জনদরদী নেতা জালাল উদ্দিন মাস্টার। যার যাপিত জীবনের পুরো সময় ধরেই কাজ করছেন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের আলোয় আলোকিত করছেন চারপাশ।
জালাল উদ্দিন মাস্টার নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সদস্য,গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি।
তাঁর নিজ এলাকার রাস্তা ঘাটের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছেন তিনি। অবকাঠামো উন্নয়নে অগ্রগণ্য ভূমিকাও রেখে চলেছেন। ঈদে অসহায় দরিদ্র মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন। সাধারণ দরিদ্র মানুষদের জন্য কুরবানির ব্যবস্থা করেন নিজ অর্থায়নে। এমনকি দেশের যেকোনো দূর্যোগে দুঃসময়ে সাধারণ মানুষ দের কল্যাণে ঝাপিয়ে পড়েন।
এমনকি নিজ অর্থায়নে দরিদ্র ঘরহীন মানুষদের মাঝে তিনি ঘর বিতরণও করেন। অসহায় পঙ্গু মানুষদের নিজ অর্থায়নে সহযোগীতা করে থাকেন।
তাঁর এলাকার সাধারণ মানুষ জানান,জালাল উদ্দিন মাস্টার সাধারণ মানুষদের সাথে মিশে যান। যেকোনো সমস্যা তাঁকে জানালে তিনি তাঁর সাধ্যমতো দ্রুত সময়ের মধ্যে তা সমাধান করেন। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর দানের ছোয়া রয়েছে। এলাকায় তিনি তুমুল জনপ্রিয় একজন মানুষ। একই সাথে তিনি দানবীর ও জননেতাও। তাঁর মতো শিক্ষিত মার্জিত গরীবের বন্ধু এমন একজন নেতা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় খুবই গুরুত্বপূর্ণ।
