মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে জেলা ডিবি পুলিশের অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গত রাত ১২ টার দিকে সাদুল্লাপুর টু ধাপেরহাট রাস্তার হিংগারপাড়া পাড়া গ্রামে ডিবি এস আই জহুরুল এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ডিবির টিমটি ক্রেতা সেজে সাগরিকার শয়ন কক্ষে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরে ঘটনাস্হলে উপস্থিত হয়, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম, তদন্ত ছিদ্দিকুর রহমান, ডিবির ওসি মোখলেছুর রহমান,ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার।
জানা যায়, মোংলা পাড়ার হোসেন আলীর মেয়ে সাগরিকা(৩০) হিংগার পাড়া গ্রামে সাদুল্লাপুর টু ধাপেরহাট রাস্তার পাশে জমি ক্রয় করে বাড়ি করে দীর্ঘ দিন থেকে অনৈতিক কাজ করে আসছিলো।
গ্রেফতারকৃতরা হলেন, সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের হোসেন আলীর কন্যা, আনোয়ার হোসেনের স্ত্রী ও ইউনিয়ন মহিলাদলের সাধারণ সম্পাদক সাগরিকা (৩০), গোবিন্দপুর গ্রামের মৃত আলমের পুত্র ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হানিফ রনি(২৫) ফরিদপুর ইউনিয়নের মোলংবাজার এলাকার চক গোবিন্দপুরের বোকা আকন্দের পুত্র নবীর হোসেন।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,ডিবি ওসি মোখলেছুর রহমান, সাদুল্লাপুর থানার ওসি মাহাবুব আলম, ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার।
