মোঃ মোশারফ হোসেন
সাতক্ষীরা
আজ ১৪ই জুলাই রোজ রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটে আশাশুনি ঘোলা ত্রিমোহনা সড়কের কোদন্ডা আমতলা মোড়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আশাশুনি উপজেলা সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে রেজাউল সানা (৬০) দুর্গাপুর থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি আদালত পুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ঘোলা থেকে সাতক্ষীরা গামী খুলনা মেট্রো জ-০৫-০০৩৪ যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার পথে সাইকেল চালক রেজাউল সানা কে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর বাস চালক দ্রুত গতিতে বাস নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত যখমি অবস্থায় রেজাউলকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় লোকজন মোটরসাইকেল নিয়ে বাসটির পেছনে ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকায় বাসটিকে আটক করে বাসটির কয়েকটি গেলাস ভাঙচুর করে। বাসটির ড্রাইভার ও হেলপার কৌশল অবলম্বন করে সেখান থেকে পালিয়ে যায়।এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ও ঘাতক বাসটি থানা হেফাজতে
ছিল।
