মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অতিরিক্ত বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ভরতখালী বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র, ভরতখালী ইউনিয়নের অন্তর্গত উত্তর উল্ল্যা নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গোগজ ও ছিপেজ মেরামতের স্থান, হলদিয়া ইউনিয়নের কানাইপারা আশ্রয়ণের বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মো: জাকির হোসেন স্যার, এই সময় আরও উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর জনাব মো: আবু জাফর স্যার, গাইবান্ধা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল স্যার, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী, গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: কামাল হোসেন মহোদয়, উপপরিচালক স্থানীয় সরকার জনাব মো: শরিফুল ইসলাম স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) জনাব সুশান্ত কুমার মাহাতো স্যারসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, সাঘাটাসহ জনপ্রতিনিধিগণ, এনজিও কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

এ সময় তিনি বন্যাকবলিত পানিবন্দী মানুষের সাথে কথা বলেন, তাদের সাময়িক সমস্যার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ কার্য (চাল), শুকনা খাবার, ডিগনিটি কিট (মহিলাদের মর্যাদা সুরক্ষার জন্যে প্রয়োজনীয় সামগ্রী), পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জেরিক্যান, গো-খাদ্য, গবাদি পশুর জন্যে বিভিন্ন রকমের ভিটামিন ও নগদ অর্থ বিতরণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *