মোঃকায়সার রশীদ,, শেরপুর

শেরপুর জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ও এসআই মাহফুজ এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে শেরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় অভিযান চালনাকালে আজ বুধবার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রী বাহী সিএনজিতে থাকা দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের সাথে থাকা দুই টি স্কুল ব্যাগ তল্লাশি করলে তিনটি প্যাকেটে থাকা নয় কেজি গাঁজা উদ্ধার করে তাদের দুইজন কে আটক করা হয়। আটককৃত রা কুড়িগ্রাম জেলার চরভগবানপুর গ্রামের মোঃ জমের শেখের ছেলে মোঃ আঃ মালেক (৪৫), ও একই গ্রামের মোঃআমির হোসেনের ছেলে মোঃ আঃ রাজ্জাক (৪০)। তাদেরকে জিজ্ঞেস করলে তারা জানায় তারা আন্তঃজেলা মাদক চোরা কারবারির সদস্য রৌমারী সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সিরাজগন্জ জেলার উদ্দেশ্য যাইতেছিল বলে উল্লেখ্য করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *