স্থানীয় প্রতিনিধি
শেরপুর জেলার সদর হাসপাতালে গত ১১ মে ২০২৩ তারিখে যোগিনীমোড়ার বাসিন্দা রাফিউল এর শিশুবাচ্চা সাফা (৪) কে রাত ৯.৪৫ মিনিটে জ্বর ও মুখে ঘা নিয়ে জরুরি বিভাগে নিয়ে আসে, শিশুবাচ্চাটির অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক শিশুবাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। পরবর্তীতে শিশুবাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয় । নিয়মিত চিকিৎসা চলাকালীন গতকাল ১৫ মে ২০২৩ ইং তারিখে বেবি স্যালাইন পুশ করে। স্যালাইন বেশকিছু সময় যাওয়ার পর শিশুবাচ্চাটি চিৎকার করতে থাকে,এমতাবস্থায় দেখা যায় স্যালাইন এর ভিতর ফাংগাস জাতীয় আবর্জনা। দায়িত্বরত নার্স কে অবহিত করলে, নার্স স্যালাইনটা খুলে নিয়ে চলে যায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *