৩০ জুলাই ২০২৩ শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন শেরপুর
জেলার নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

রবিবার (৩০ জুলাই) সকাল ১০টায় পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার, শেরপুর কে গার্ড অব অনার প্রদান করে।

পরে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের বিভিন্ন দপ্তর অস্ত্রাগার, রেশন স্টোর, ডি-স্টোর, পুলিশ লাইন্স মেস, ক্যান্টিন, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা সহ রিজার্ভ অফিস -এর সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে জনগণের সার্বিক কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহব্বান সহ পুলিশ লাইন্সের পতিত জায়গায় বিভিন্ন রকম মৌসুমী সবজি চাষ ও ফলজ বৃক্ষ রোপণেনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *