শামীম তালুকদার
নেত্রকোণা প্রতিনিধি
“শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে।উন্নত বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে,বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র, আজকের শিক্ষার্থী স্মার্ট বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে। রবিবার (২১ মে) দুপুরে নেত্রকোণায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ‘দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা.দিপু মণি এমপি এসব কথা বলেন।
তিনি বলেন,১৯৭৫ -এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর শেখ হাসিনা যেভাবে বিশ্বনেত্রী হয়ে উঠছেন,তা একদিন এ বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে।
তিনি আরো বলেন -শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। এখানে শুধু লেখাপড়া নয়,শিল্প -সাহিত্য -সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ, শান্তি -শৃংখলার বাংলাদেশ, উন্নত দেশ,ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়তে হলে নৌকায় ভোট দেয়ার কথা তিনি বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.গোলাম কবীরের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার শুভ্রচন্দন মহলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাশসসান চৌধুরী এমপি,অসীম কুমার উকিল এমপি, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মশিউর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান,বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)আনিস মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন,ইংরেজি বিভাগের চেয়ারম্যান হাফসা আক্তার ও শিক্ষার্থী ইলিন জাহান উর্মি প্রমুখ।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আগে প্রধান অতিথি কেক কাটেন।ছাত্র -ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়,দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত হয়।বিকেল সাড়ে ৪ টায় শিক্ষামন্ত্রী নেত্রকোণা সরকারি কলেজে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশে যোগদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *