গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোপালগঞ্জসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক নেতা মোঃ শিহাব উদ্দিন মোল্লা।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। এ উৎসব সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকুক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে। উৎসবটি সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

মোঃ শিহাব উদ্দিন মোল্লা প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য। তিনি দৈনিক আলোকিত প্রতিদিনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের বাণীর ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাপ্তাহিক সুপ্রভাত ঢাকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সবাইকে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *