০৫ আগষ্ট রোজ শনিবার সকাল ০৮ টায় রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে [ অস্থায়ী মঞ্চে ] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

এ সময় বিনম্র শ্রদ্ধা জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্যানেল মেয়র- শামীমা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার,০৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম শফিক, ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর মোছাঃ ফারজানা ববি কাকলি, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দি,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ প্রমূখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *