নড়াইল প্রতিনিধি
লোহাগড়ায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ শেখ (২০) নামে এক মোটর সাইকেল চালক নিহত ও অপার ৩ জন গুরুতর আহত হয়েছেন। ১৭ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শুভ শেখ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন এর ধোপাদাহ গ্রামের ইমরান শেখের ছেলে। আহতরা হলো, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন এর ধোপাদাহ গ্রামের লেফটন ফকিরের ছেলে রাব্বি ফকির (২০) ও ঝিনাইদহ জেলার শেখ পাড়া গ্রামের দরবেশের ছেলে কামাল (৪৫) ও তার স্থী (৩৭)। প্রাপ্ত তথ্যে ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শুভ শেখ ও তার বন্ধু রাব্বি ফকির নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে লোহাগড়ার দিকে যাওয়ার পথে নড়াইল – কালনা মহাসড়কের রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মোটর সাইকেলের থাকা ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শুভ শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাব্বি ফকির, কামাল ও তার স্থী । কামালের অবস্থা আশংকা হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অনত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।
