মোঃ মোমিন খান
বগুড়া প্রতিনিধি
আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা আওতাধিন এলাকায় র্যাবের অভিযানে এক নারীসহ তিন মাদককারবারিকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ২ হাজার ২৩৫ পিস নেশার ইনজেকশান উদ্ধার করা হয়েছে। গত শনিবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় সান্তাহার রেলওয়ে থানা আওতাধিন আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৫ এর অভিযানিক টিম। গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দরগাপাড়ার শাহ্ াআলমের ছেলে মানিক (২৮) একই উপজেলার চান্দাপাড়ার আব্দুল খালেকের ছেলে শাহীন আলম (২৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগাজানার নসির উদ্দিনের স্ত্রী আরোজা বেগম (৪৫)। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে তানা সুত্রে জানাযায়, গত শনিবার রাতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা বিভাগের তথানুসারে র্যাবের সদস্যরা অত্র থানাধিন আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত নারীসহ তিন মাকদকারবারিকে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে নেশার ২ হাজার ২৩৫ পিস ইনজেকশন (এ্যাম্পল) উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় সোর্পদ করেন। অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, গ্রেফতারকৃতদের রোববার আদারতে পাঠানো হয়েছে।
