মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

বাঘা থানা পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর।বাঘা থানায় রুজু হওয়া প্রতিটি মামলায় দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য একটি চৌকস পুলিশ টিম নিয়মিত কাজ করে যাচ্ছেন।
গত ইং১২/১০/২০২৬ তারিখ বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ আব্দুর রশিদ (৪৯)তার রুটি রুজির একমাত্র অবলম্বন নিজের ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করাকালীন অজ্ঞাতনামা একজন ব্যক্তি তার নিকটে এসে রামশাপুর গ্রামে যাবে মর্মে ৮০/=টাকা ভাড়া মিটিয়ে যাত্রীবেশে রওনা করে।একই তারিখ বেলা অনু:১১:৫৫ ঘটিকায় আটঘরিয়া টু রামশাপুর গ্রামে যেতে জনৈক বাদশা মিয়ার আম বাগানের সন্নিকটে ফাঁকা রাস্তায় পৌঁছালে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির ইশারায় তার সহযোগী ২/৩জন অজ্ঞাতনামা ব্যক্তি আকস্মিক আমবাগান থেকে রাস্তায় বেরিয়ে এসে ব্যাটারি চালিত অটোভ্যানটির গতিরোধ করে।তখন যাত্রীবেশে অবস্থান নেওয়া দুষ্কৃতিকারী ও অন্যরা দুষ্কৃতিকারীরা পরস্পর যোগসাজসে ভিকটিম কে মারপিট করে ও ধারালো অস্ত্রের ভীতি প্রদর্শন করে অটোভ্যানটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীতে বাদী আব্দুর রশিদ বাঘা থানায় লিখিত অভিযোগ করলে এতদসংক্রান্তে একটি নিয়মিত দস্যুতা মামলা রুজু হয়।যাহার বাঘা থানার মামলা নম্বর ০৮ তারিখ ১৩/১০/২০২৬ ধারা ৩৯৪ পেনাল কোড।
উক্ত ঘটনার সাথে জড়িত অন্যতম অপরাধী মোঃ আলমগীর হোসেন (৩৪)পিতা মোঃ মাসদার রহমান গ্রাম আলাইপুর (গাবতলীপাড়া) ইউনিয়ন পাকুরিয়া থানা বাঘা জেলা রাজশাহীকে চারঘাট থানা পুলিশের সহায়তায় শীসাতলা বাজার হতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে তাহার দখল থেকে লুন্ঠিত ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়।
এই ঘটনার সাথে জড়িত অপর আসামি জহুরুল চারঘাট থানা পুলিশ কর্তৃক পৃথক মামলায় আটক হয়ে বর্তমানে জেল হাজতে আছে। তাকেও বাঘা থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।
এই ঘটনার সাথে জড়িত আরো একজন আসামি পলাতক রহিয়াছে। তাকে গ্রেপ্তারের জন্য বাঘা থানা পুলিশ কর্তৃক জোর তৎপরতা অব্যাহত আছে। দ্রুত সময়ের মধ্যে তাকেও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
সম্মানিত বাঘাবাসী বাঘা থানার একটি চৌকস পুলিশ টিম কর্তৃক যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অভিযান চলমান আছে এবং থাকবেই। অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোন সুযোগ নেই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *