১১ জুন মঙ্গলবার পুঠিয়া উপজেলা ভালুকগাছী ইউনিয়নে নওদাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে, স্থানীয় সূত্রে জানা যায়, আম্বিয়া বেগম (৫০) স্বামী মোঃ মসির উদ্দিন, ওযু করে রান্নাঘরে নামাজ আদায় করতে যায় নামাজ পড়া অবস্থায় সাপে কামড় দেয় আম্বিয়াকে নামাজ শেষে বাড়ির লোকজনকে বলে আমাকে সাপে কামড় দিয়েছে,
পরে আম্বিয়াকে নিয়ে উঝার কাছে শরণাপন্ন হন, কিছুক্ষণ পরে আম্বিয়ার অবস্থার অবনতি দেখা দিলে দ্রুততার সাথে পুঠিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন।
কর্মরত ডাক্তার, আম্বিয়াকে দেখে রোগীর অবস্থা ভালো না বলে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুততার সাথে প্রেরণ করেন, হাসপাতালে না পৌঁছতেই রাস্তার মাঝে আম্বিয়ার মৃত্যুবরণ হয়।
