মোঃ নাসিরউদ্দিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় পৈত্রিক ও দীর্গদিনের ভোগদখলীয় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মাবিয়া বেওয়া (৬৫) বাদী হয়ে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর থানার ঘাসিগ্রাম এলাকার মৃত ছালেেক শেখের স্ত্রী মোছাঃ মাবিয়া বেওয়ার সাথে একই এলাকার মৃত ছালেেক শেখের ছেলে ১। মোঃ আহাদ আলী (৪৫) এবং তার ছেলে ২। মোঃ হাবিব (২৩)-সহ প্রতিপক্ষদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬/১০/২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে মোহনপুর থানার ঘাসিগ্রামস্থ বাদীনীর বসতবাড়ির নিকটে বিরোধপূর্ণ জমির ৫টি আমগাছ কেটে ফেলে প্রতিপক্ষরা। খবর পেয়ে বাদী ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র, হাসুয়া ও শাবল নিয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর তেড়ে আসেন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে আতঙ্কিত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ে সরে যান।
ঘটনার বিবরণ অনুযায়ী, এর আগেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিস-বৈঠকে জমিটি বাদীর দখলে রয়েছে মর্মে ফয়সালা দেওয়া হয়েছিল। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকে প্রতিপক্ষরা জোরপূর্বক জমিটি নিজেদের দাবি করে আসছে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় স্থানীয় মোং ওয়াসিম (২৭) ও মোঃ আলাউদ্দিন (২৮)-সহ বেশ কয়েকজন সাক্ষী হিসেবে বিষয়টি দেখেছেন ও শুনেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জমির তফসিলে বলা হয়েছে, জেলা- রাজশাহী, থানা- মোহনপুর, মৌজা- ঘাসিগ্রাম, জে.এল নং- ৩৭, আর.এস খতিয়ান নং- ২৫০/২, দাগ নং- ২১৩৬ ও ২১৩৭, পরিমাণ- ১১ শতক, রকম- ধান্দী (জমির ধরণ)।
বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ কামনা করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *