মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে যাত্রা শুরু করলো ‘সুরক্ষা (SURAKKHA)’ প্রকল্প।

বুধবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় রাজধানীর গুলশানে হোটেল আমরীর ইডেন গ্র্যান্ড বলরুমে ‘ন্যাশনাল লেভেল লঞ্চিং ওয়ার্কশপ’ এর মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে আশিকা, এফআইভিডিবি, পিএইচডি, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, আরডিআরএস সহ ৮টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে উদ্বোধনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গৌরীপুরের এম পি সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. ইকবাল হোসেন।

ওয়ার্কশপে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। বিশেষ করে হাওর, চর ও উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়। ‘সুরক্ষা’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার করা, কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং নারী ও শিশুসহ অতি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া।

পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘সুরক্ষা’ প্রকল্পের পোস্টার উন্মোচন করেন। এ সময় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গবেষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মশালায় প্রকল্পের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *