মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

১০ জুন(সোমবার) লালমনিরহাট সদর থানাধীন খুনিয়াগাছ কামারপাড়া গ্রামে, লালমনিরহাট সদর থানা পুলিশ, জোনাইদ হোসেন(০৫) নামে একটি শিশুর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করে। উক্ত রহস্যজনক মৃতদেহের ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার, মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এ সার্কেল, এ, কে, এম ফজলুল হক, মোঃ ওমর ফারুক, অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা সহ বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । এ সময় পুলিশ সুপার উপস্থিত জনসাধারনের নিকট হতে রহস্যজনক মৃতদেহ সংক্রান্ত, মতামত শোনেন এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সহ জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের নিমিত্ত অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *