২২ আগস্ট সকাল ১০:৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি, রংপুর অডিটোরিয়ামে জেলা প্রশাসক, রংপুর মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সভাপতিত্বে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩’ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে।র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়, রংপুর গেটের সামনে হতে শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে টাউন হল,রংপুরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পংকজ চন্দ্র রায় পিপিএম, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ; মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর;
আবু তালহা বিপ্লব, সদস্য, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা। অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর এবং উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার সরকারি-বেসরকররি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, মসজিদের ইমাম, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে সমাজের সকল স্তরের পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তান কোথায় যায়, কখন যায়, কার সাথে সময় ব্যায় করে সে বিষয়ে সজাগ থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। একটি সন্তানের উজ্বল ভবিষ্যৎ বিনির্মানে সন্তানের বন্ধু থাকতে হবে। এটা যেমন সত্য, তেমন সত্য সন্তানের শ্রেষ্ঠ এবং প্রথম বন্ধু মা-বাবাকে হতে হবে। তবেই সন্তান এবং অভিভাবকের মধ্যে দূরত্ব কমবে। সন্তানের অস্বাভাবিক আচরণ, পরিবর্তন লক্ষ্য হলে সন্তানের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে। যত প্রাইভেসিই থাকুক না কেন সন্তানের ব্যক্তিগত রুমেও নজর রাখতে হবে। সমাজে প্রত্যেক সদস্যকেই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। এক্ষেত্রে মসজিদের ইমাম বড় ভূমিকা রাখতে পারে। মসজিদের ইমামগন নামাজ পূর্ব সময়ে মুসল্লীদের প্রতি সচেতনামূলক বক্তব্য প্রদান করবেন। সমাজের সকল অশোভন পরিবর্তনের জন্য প্রয়োজন আগামী প্রজন্মকে জ্ঞান, বুদ্ধি ও বিচক্ষণতায় সমৃদ্ধ হতে হবে।
