মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

আসন্ন রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী , রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক , রংপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা মোঃ মাসুদ নবী মুন্না। তিনি উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করতেছেন। জাতীয় পার্টির কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিটি এলাকায়,ও সাধারণ মানুষজনকে নিয়ে নির্বাচনী প্রচারণা করেন। গতকাল বিকালে খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ করেন। নির্বাচনী গণসংযোগ উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যানে উপদেষ্টা আলা উদ্দিন মিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক সহ জেলা ও উপজেলার সকল নেতৃবৃন্দ।জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মাসুদ নবী মুন্না দিন-রাত ব্যাপক গণসংযোগ করতেছেন। এ সময় তিনি উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন জনগণের মাঝে । এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় নির্বাচনি উৎসব আমেজ বিরাজ করছে। তার নিজস্ব নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন। রংপুর সদর উপজেলা পরিষদের জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ নবী মুন্না স্বপ্ন হলো রংপুর সদর উপজেলার ৫ ইউনিয়নে উন্নয়মুলক কাজ করতে চান। সকলকে লাঙ্গল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয় করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।আমি রংপুর সদরের রাস্তাঘাট উন্নয়ন করবো, শিক্ষা, স্বাস্থ্য, ফায়ার সার্ভিস, ভূমি, রেজিস্ট্রি অফিসসহ উপজেলার সকল অফিস উপজেলার মাটিতে দ্রুত বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করবো। তিনি আরো বলেন বেকার ছেলে- মেয়েদের কমর্সংস্থানের লক্ষ্যে কাজ করবো। উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। বর্তমান সরকারের উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা চান,উপজেলা পরিষদের জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ নবী মুন্না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *