মৌপাড়া প্রতিনিধি
রাজশাহীর মৌপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে বিদ্যালয়ের এক শিক্ষিকার তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এ সময় অভিযুক্ত নারী পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে শিশুটিকে বিস্কুট দেওয়া হয়। বিস্কুট খাওয়ার পর শিশুটি ওই নারীর সঙ্গে চলে যায়। কিছুদূর যাওয়ার পর বিদ্যালয়ের এক শিক্ষিকার নজরে বিষয়টি আসে। পরে তিনি গুরুত্বসহকারে শিশুটিকে ফিরিয়ে আনেন। এ সময় অভিযুক্ত নারী সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর মৌপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন পানবরজ এলাকায় ওই নারীকে আটক করেছেন বলে জানা গেছে।
শিশুটির নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এবং অভিযুক্ত নারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
