শ্রাবণের ভোরে তুমি
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
বেরিয়ে পড়ি শ্রাবণের এক ভোরে
ব্যাস্ততা রেখে চলি এক নিমিষে ।
সুন্দর সকালে সতেজ বৃক্ষরাজির সমাহারে
বিলিয়ে যায় প্রকৃতির সৌন্দর্য অকাতরে।
শত শত বিহঙ্গের মিষ্টি কিচিরমিচিরে
প্রকৃতির ই মাঝে মনোরম সমীরে
মুগ্ধ আমি তোমার রুপ মাধুরীতে এ ভূধরে।
কদম ফুলের অপরুপ মায়াতে
সুন্দর সুমিষ্ট তার শোভাতে
ধন্য আমি তোমার তরে এ ধরাতে।
রঙ্গন ফুলের পাশ ঘেঁষে
এলাম সুন্দর নদীর তীরে
তোমার পরম সৌন্দর্যে বিমোহিত আমি আছি তোমার ই তরে ।
অপরুপ সৌন্দর্য দেখি তোমার ভাষাময় নয়নে
অনুপম চারুতা ও আবেগ দেখি তোমার নাচনে ।
তোমার খোঁপায় জবা ফুলের বাঁধনে
অপলক নয়নে তাকিয়ে থাকি তোমার সুন্দর বদনে।
খুব সুন্দর মায়াবী হাঁসি দেখি তোমার সুন্দর ঠোঁটের কোনে
তাকিয়ে থাকি তোমার পানে প্রবল আকর্ষণে ।
যদি তোমার হাত ধরে হাঁটতে পারতাম চিরদিনে
ধন্য হতাম আমিই একজন এ আসনে ।
