সৌন্দর্য ও তুমি
মোঃ সারোয়ার জাহান (সোহাগ)
কোন এক বিকেলে সুন্দর নদীর তীরে
নদীর কূল ঘেঁষে লাখো বৃক্ষের সমাহারে
তোমার পরম রহস্যময়ী সৌন্দর্য অবলোকনে
ধন্য আমি এ সুন্দর ভূবনে।
এ আবহে নদীর অজস্র তরঙ্গে
পাড়ি দেয়া হাজারো বিহঙ্গে
আছি আমি প্রকৃতিরই এ ধরনে
দেখি তোমার সৌন্দর্য সুনিপুণে !
যেন অপরুপ সুরুপা দেখি এ ধরাতে ।
মিস্টি হাসি ও পরম সুন্দর কেশে
বাতাসে মেঘের নৃত্যে মুখরিত চারপাশে ,
বিমোহিত আমি তোমার ভাযাময় লোচনে
মুগ্ধ আমি তোমার দর্শনে।
আবার আমি আসিব ফিরে
অপরুপ ও মায়াময় এ নদীর তীরে
প্রেমিকাকে নিয়ে চিরন্তন প্রেমিক বেশে ।
