আমি ও তুমি
মোঃ সারোয়ার জাহান (সোহাগ)
নিঃসঙ্গ আমি বেড়িয়ে পড়ি অজানা ঠিকানায়
প্রফুল্ল হতে চাই সৌন্দর্যের ছোঁয়ায়।
যেতে যেতে যাই হারিয়ে অপরুপ পাহাড়ে
হাজারো পাখির সুমিষ্ট সুরে
আমি আছি প্রকৃতির মায়াময় সৌন্দর্যের গভীরে ।
চলে যাই শোভাময় ঝর্নার সামনে
মুগ্ধ আমি তোমার দর্শনে।
পরম পুলকিত আমি নেমে যাই ঝর্নায় স্নানে
মনে হয় আমিই যেন সুখী এ ভূবণে।
কিছুদূর যেতে দেখি এক সুন্দর কাননে
খুব সুন্দর এক মেয়ে এলো হলুদ বসনে
বিস্মিত আমি চেয়ে থাকি তার প্রেমময়ী নয়নে !
কিছুটা ঝড়ো পবনে তার উড়ন্ত কেশে
পরম বিহবলে দেখি তাকে আমি এ পরিবেশে।
অপূর্ব মাধুর্য দেখি তার চলনে
পরম অভিভূত আমি মেতে উঠি নব সৃজনে।
তোমার সৌন্দর্য দেখি যেন অবিনশ্বরে
ধন্য আমি তোমার অবলোকনে এ চরাচরে।
যদি তোমার ছোঁয়া পেতাম চিরতরে !
পরম প্রেমের স্বর্গে থাকতাম এ ভূধরে।
