মোঃ ইমরুল আহসান

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া জানুয়ারী মাসের মাসিক কল্যাণ সভায় জেলা গোয়েন্দা শাখাকে শ্রেষ্ঠ পুরস্কার দিলেন তাদের সেরার পারফরমেন্সের জন্য । ১৪ ফেব্রুয়ারী সকালে পুলিশ লাইনে পুলিশ সুপার এই পুরস্কারদেন। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো: ফারুক হোসেনের নেতৃত্বে গত জানুয়ারী মাসে মুক্তাগাছা থানার চাঞ্চল্যকর অটোচালক শামীম হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সহিত জড়িত ১ জন আসামী গ্রেফতার, বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান, পাগলা থানা এলাকা হইতে ১টি রিভলবার, ১টি একনালা বন্দুক, রিভলবারের ৪ রাউন্ড গুলি ও বন্দুকের ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার ও ঘটনার সহিত জড়িত ১ জন আসামী গ্রেফতার, কোতোয়ালী থানা এলাকা হইতে ৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং ঘটনায় জড়িত ২ জন আসামী গ্রেফতার, ঈশ্বরগঞ্জ থানা এলাকা হইতে চোরাই বাই সাইকেল, মোবাইল ফোন উদ্ধার ও ঘটনার সহিত জড়িত ৪ জন আসামীকে আটক করেন। উক্ত বিষয়ে জেলা গোয়েন্দো শাখা ময়মনসিংহ এর অফিসার-ইনর্চাজ মোঃ ফারুক হোসেন সহ এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম, এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার, এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল,
এসআই (নিঃ) আলমগীর কবিরকে মাসিক ক্রাইম কনফারেন্স জানুয়ারী ২০২৪ এর আইজিপি এবং পুলিশ সুপার ময়মনসিংহ কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *