বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
“দুনিয়ার মজদুর”-“এক হও এক হও”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ নেত্রকোনা জেলা শহরের প্রেসক্লাবের সামনে থেকে মহান ১লা মে দিবস উপলক্ষে নেত্রকোনা জেলার কাঠমিস্ত্রি শ্রমজীবী ইউনিয়ন(রেজিঃনং ঢাকা ৪১৪৭)এর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে জেলা শহরের প্রেস ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। জুম্মাবাদ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক গন উপস্থিত ছিলেন।
সাবেক সভাপতি সুশীল বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শ্রমিক নেতা রনি,সজল,সুলতু,মিঠু,প্রান্ত সহ জেলা কাঠমিস্ত্রি শ্রমজীবী শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতা কর্মীরা বক্তব্য উপস্থাপন করেন।
উক্ত অনুষ্ঠানে সকল শ্রমিক নেতা কর্মীদের উপস্থিতে লটারির ড্র অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে যুগে যুগে ১লা মে শ্রমিক দিবস উদযাপন হয় সারা বিশ্বে।সেই নিরীখে নেত্রকোনাতেও সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আজ মে দিবস উদযাপন করতে দেখা গেছে।
