ইমরুল আহসান
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজ্জ্বল দিন। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ লাল সবুজের বাংলাদেশ।
বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশ সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জায় সারা দেশ যেন পরিণত হয়েছে এক খন্ড লাল সবুজের পতাকায়।
বিজয়ের ৪৮ বছর উদযাপন উপলক্ষে ময়মনসিংহ শহরের প্রায় প্রতিটি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাক্তি মালিকানাধীন সুউচ্চ ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বাহারী আলোকরশ্নি দ্বারা সজ্জিত করা হয়েছে।
কিন্তু ময়মনসিংহ শহরের একটি অন্যতম সুনামধন্য বিদ্যালয় মুসলিম হাইস্কুলে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও করা হয়নি কোন ধরনের আলোকসজ্জা।সরেজমিনে বিদ্যালয় পরিদর্শনকালে দেখা যায় কোন ধরনের আলোকসজ্জায় সজ্জিত হয়নি বিদ্যালয়টি।
মহান বিজয় দিবস উদযাপনে স্বনামধন্য এই বিদ্যালয় কেন আলোকসজ্জায় সজ্জিত হলো না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরিভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল।
