১৭ আগষ্ট বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র এর দপ্তরের মিনি কনফারেন্সে মেয়র মোঃ ইকরামুল হক টিটু এর সাথে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন।

এ সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, কাউন্সিলর সেলিনা আক্তার,মসিক সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা প্রমুখ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *