মোঃ ইমরুল আহসান

প্রিয় ময়মনসিংহ সদরবাসী
আসসালামু আলাইকুম।
গত ১৯ আগষ্ট ২০২১ আমি কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলাম। এই দীর্ঘ ২ বছর ৪ মাস আপনাদের অকুন্ঠ ভালোবাসা,সম্মান,শ্রদ্ধা থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিচ্ছি।
আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন আমৃত্যু এ স্মৃতি রয়ে যাবে আমার হৃদয়ে।
স্মৃতিতে অম্লান হয়ে থাকবে:
সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পহেলা বৈশাখের আনন্দঘন রেলি,ময়মনসিংহ মুক্ত দিবসের রেলি,ঈদে মিলাদুন্নবী,শারদীয় দূগাপুজার বিসর্জন, রথযাত্রা,জাতীয় দিবসসহ বিভিন্ন দিবসের অনুষ্ঠানাবলী ব্যতীক্রম আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় শহরের সৌন্দর্যতা।
মনে পড়বে
প্রকৃতির শ্যামল বৃক্ষ বেস্টনীর মাঝে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ এবং তথ্য সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে জয়নাল আবেদীন পার্ক,শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা,শশীলজ,আলেকজান্ডার ক্যাসেল,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভুটানিক্যাল গার্ডেন সহ অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রিয় শিক্ষা নগরীর কথা।
আজীবন শ্রদ্ধা থাকবে শহরের গুনীজন এবং সদরবাসীর প্রতি।
আমাকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *