স্থানীয় প্রতিনিধি

একজন অসহায় নিঃসন্তান নারী আছমা খাতুনকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য রাতের আঁধারে সন্ত্রাসী হামলা চালিয়ে বসত ঘর গুড়িয়ে দিয়েছে একদল ভূমিদস্যু। এই ঘটনাটি ঘটে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের স্বামী পরিত্যক্তা মোছাম্মৎ আছমা খাতুন এর সঙ্গে।

জানা গেছে, গত ২৬ মে ২০২৩ আনুমানিক রাত ১২ টা ৩০ ঘটিকার সময় পরানগঞ্জ এলাকার তাইজুদ্দিন ও জমির মুন্সি গং দের ভাড়াটিয়া সন্ত্রাসী জমি দখল করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত মহিলার বসতঘর ভাঙচুর সহ লুটপাট করে এতে প্রায় ১,৫০০০০ টাকার ক্ষতিসাধন হয়।এ সময় হামলা কারীদের এলোপাতাড়ি পিটুনিতে আছমা খাতুন (৩৮) ও তার মা মোছা:আলিমুন নেসা(৬৫) আহত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *