সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ওয়াবদা জামে মসজিদের সামনে থেকে ৪০ গ্রাম হিরোইনসহ ০১ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে শিশু-ধর্ষের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায়, অদ্য ১৭/০৪/২০২৩ খ্রি. তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ওয়াবদা জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। উক্ত চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামী মোঃ মাসুদ পারভেজ খান (৪১), পিতা- মৃত ফজলুর রহমান খান, সাং- কাকনী,থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ’কে আটক করে। ধৃত আসামীর কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করত জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
