সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে তারাকান্দা থানাধীন ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ নগরীর কোতোয়ালী এলাকার রঘুরামপুরের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩২) এবং তার স্ত্রী স্মৃতি আক্তার (২৩)।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক লাখ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা, জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও ডিবি (দক্ষিণ) এর ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) যুবরাজ দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *