স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহে প্রার্থীদের সঙ্গে ইসির মতবিনিময়, ঢুকতে পারলেন না সাংবাদিকরা।ময়মনসিংহে ১১ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা শুরু হয়। তবে সভাকক্ষে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। পরে দুপুর সোয়া ১২টায় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে তিনি বেরিয়ে যান।
এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
মতবিনিময় সভায় পুলিশের ময়মনসিংহের ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *