সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

স্বাস্থ্যসেবায় বৈষম্য দূরীকরণের জোর দাবি
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবিতে কর্মবিরতি পালন করেন।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নকে কেন্দ্র করে দেশজুড়ে দীর্ঘদিনের আন্দোলন আরও তীব্র হয়েছে। পেশাগত মর্যাদা, দায়িত্বের পরিধি ও স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও টেকনিক্যাল ক্যাডারে বৈষম্যের শিকার হওয়ায় মাঠে নেমেছেন সারাদেশের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

দাবি আদায়ের অংশ হিসেবে রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসা প্রযুক্তিবিদ ও ফার্মাসিস্টরা। আন্দোলনকারীদের দাবি—দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য দূর করতে ১০ম গ্রেড অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং টেকনিক্যাল পদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

তাঁরা বলেন, হাসপাতাল, মেডিকেল কলেজ, ল্যাবরেটরি ও স্বাস্থ্য দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও বেতন কাঠামো, পদোন্নতি, কর্মপরিবেশ ও স্কিল ভ্যালুয়েশনে উন্নয়ন হয়নি। তাই ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন।

১০ম গ্রেড বাস্তবায়ন শুধুমাত্র বেতন কাঠামো নয়—বরং পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা, টেকনিক্যাল স্কিল স্বীকৃতি ও সার্বিক উন্নয়নের সঙ্গে জড়িত। এ কারণে আন্দোলনটি দেশজুড়ে ব্যাপক সাড়া তৈরি করেছে।

আন্দোলনকারীদের ব্যবহৃত ব্যানারে লেখা ছিল—‘১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন করতে হবে’। তাঁরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতেও এ গ্রেড বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তারা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেকনোলজিস্টরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

“সরকার অবিলম্বে আমাদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করুক এবং টেকনিক্যাল ক্যাডারের সঠিক মূল্যায়ন করুক।”
,
“দাবি বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার কাঠামোগত উন্নয়ন হবে এবং কর্মপরিবেশ আরও মানবিক হবে।”

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *