সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ‌

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ময়মনসিংহ রাইট হেয়ার রাইট নাও প্রকল্প সংগঠিত যুব জনগোষ্ঠীর আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। দিনের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি উপস্থিত থেকে উদ্বোধন করেন। র‍্যালি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান , খেলাধুলা, ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং পর্ব অনুষ্ঠিত হয়। সবশেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোচনা সভায় অতিথিদের মধ্য থেকে অংশগ্রহণ করেন মাদকদ্রব্য উপ পরিচালক মোঃ খুরশিদ আলম, তথ্য অফিস পরিচালক শেখ মোঃ শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক উপ-পরিচালক নাজনিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার মুহসিনা খাতুন। ব্র্যাক যারা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম জোনাল ম্যানেজার আকরামুল ইসলাম সেলপ, ডিস্ট্রিক্ট ম্যানেজার শোভন বিশ্বাস সেলপ, এখানে এখনই প্রকল্পের এরিয়া কো- অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। যুব জনগোষ্ঠীর সাথে কাজ করাকে সবাই ইতিবাচক হিসাবে উল্লেখ্য করেন ।বিশেষ করে জেলা শিক্ষা অফিসার তার বক্তব্যে তুলে ধরেন বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে আমরা যদি খোলামেলা আলোচনা করতে পারি তাহলে ডিজিটাল প্লাটফর্মকে নিরাপদ করা কঠিন নয়। আমার জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পর্দা নিশ্চিত করনে ভূমিকা রাখবে। মাদকদ্রব্য অপো পরিচালক মোঃ খুরশিদ আলম মাদককে না বলুন শপথ পাঠ করান। জেলা তথ্য অফিস পরিচালক জীবন যুদ্ধে বড় করে স্বপ্ন দেখার এবং যেকোনো ব্যর্থতায় ভেঙে না পড়ে সেখান থেকেই সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এছাড়া কুইজ, নৃত্য, আবৃত্তি, গান পরিবেশনার মাধ্যমে ইয়ুথরা আনন্দ উল্লাসের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবসের কার্যক্রম পালন করেন। সভাপতি যুবনেতা মামুনের সঞ্চালনায় ও যুব নেতা ওয়াসিমের সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *