সামদানি হোসেন বাপ্পি
আজ মরহুম বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম_জুবেদ আলী এমপির ১ম মৃত্যু বার্ষিকী ও সাবেক শহর আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের নেতা মরহুম জননেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এর ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে
জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।স্মরন সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম। সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম_হোসেন_বাবুল পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নাজিম উদ্দীন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক, শিক্ষাবিদ আনোয়ারা খাতুন।মরহুম এডভোকেট এম জুবেদ আলীর পুত্র তুষার ও মরহুম শাহজাহান খানের পুত্র জাহাঙ্গীর খান।এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্মরণসভায় মরহুম দুই বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য জীবনের বিশদ আলোচনা করা হয়।
