মোঃ ইমরুল আহসান
১৬ ডিসেম্বর ২০২৩ সকাল ৮.০০ মিনিটে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর রফিক উদ্দীন ভুঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বিজয় দিবসের মর্যাদা ও ভাবগাম্ভীর্য সমুন্নত রেখে কুঁচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার, ময়মনসিংহ মাছুম আহাম্মদ ভুঞা।
অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর সাথে সাথে ময়মনসিংহের বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থীরাও মার্চ পাস্টে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণসহ আপামর জনগণ। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *